1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ঘূর্নিঝড় অশনি মোকাবেলায় শ্যামনগরে ১৮১ টি সাইকোন শেল্টার প্রস্তত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২০৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

ঘূর্নিঝড় অশনি মোকাবেলায় উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১৮১টি সাইকোন শেল্টার প্রস্তত করা হয়েছে। প্রস্তত করা হয়েছে প্রায় তিন হাজার সিপিপি স্বেচ্ছাসেবক।

সিপিপি শ্যামনগর উপজেলার সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ জানান, ঘূর্নিঝড় অশনী মোকাবেলায় ১৮১টি সাইকোন শেল্টার প্রস্তত করা হয়েছে। এর মধ্যে সরকার নিবন্ধিত আশ্রয়কেন্দ্র ১০৩টি। ইউনিয়ন অনুযায়ী আশ্রয়কেন্দ্রের সংখ্যা হল ভূরুলিয়া ১০টি, কাশিমাড়ী ১৪টি, শ্যামনগর ১৮টি, নূরনগর ১২টি, কৈখালী ১৯টি, রমজাননগর ১৩টি, মুন্সীগঞ্জ ১৭টি, ঈশ^রীপুর ১৬টি, বুড়িগোয়ালিনী ১৬টি, আটুলিয়া ১৯টি, পদ্মপুকুর ১৪টি ও গাবুরায় ১৩টি। এ সকল সাইকোন শেল্টারে অনুমান ১ লক্ষ ১০ হাজার মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে বলে জানান।

উপজেলায় ঘূর্নিঝড় মোকাবেলায় শুধুমাত্র সিপিপির স্বেচ্ছাসেবক প্রস্তত করা হয়েছে ২৯৮০ জন। ইউনিয়ন অনুযায়ী স্বেচ্ছাসেবক সংখ্যা হল ভূরুলিয়া ২০০জন, কাশিমাড়ী ২৪০ জন, শ্যামনগর ১৮০ জন, নূরনগর ১৮০জন, কৈখালী ২২০জন, রমজাননগর ২৮০ জন, মুন্সীগঞ্জ ৩৬০জন, ঈশ^রীপুর ১৮০ জন, বুড়িগোয়ালিনী ২২০ জন, আটুলিয়া ৩২০জন, পদ্মপুকুর ৩৮০ জন ও গাবুরায় ২২০ জন। এ ছাড়া সিডিও ইয়ুথ টিম , সুন্দরবন সলিডারিটি টিম, জলবায়ু পরিষদ, যুব ফোরাম সদস্যবৃন্দ প্রস্তত রয়েছে বলে জানা যায়। প্রস্ততকৃত সিপিপির ১৮১ জন সদস্য আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বলে জানা যায়।

সিপিপি সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ আরও জানান ঘূর্নিঝড় অশনি মোকাবেলায় উপকূলের জনসাধারণকে সচেতন করতে সিপিপি সদস্যবৃন্দ মৌখিক ভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আবহাওয়া বার্তা প্রচার করা সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এদিকে উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্থ বেড়ী বাঁধের তালিকা তৈরী করা হয়েছে। তালিকা অনুযায়ী দ্বীপ ইউনিয়ন গাবুরায় ক্ষতিগ্রস্থ বাঁধের স্থান ৬টি, পদ্মপুকুর ৮টি, বুড়িগোয়ালিনী ১১টি, আটুলিয়া ৩টি, রমজাননগর ৭টি,মুন্সিগঞ্জ ৩টি, কৈখালী ১২টি, কাশিমাড়ী ২টি ও নুরনগর ৩টি স্থান। জানা যায় এসকল ক্ষতিগ্রস্থ বাঁধ গুলির সংস্কার কাজ চলমান রয়েছে অনেক স্থানে। উপজেলার বুড়িগোয়ালিনী নীলডুমুর, পদ্মপুকুর খেয়াঘাটে বেশ কয়েকটি ট্রলারও প্রস্তত রাখা হয়েছে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়।

ঘূুনিংঝড় অশনি মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিটি ইউনিয়নের জন্য মেডিকেল টিম প্রস্তত করা হয়েছে ।
এদিকে গত সোমবার গাবুরা,বুড়িগোয়ালিনী, আটুলিয়া, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর ইউনিয়নে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সিপিপি শ্যামনগর উপজেলার সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, সিপিপি ইউনিয়ন লিডার প্রমুখ।

ছবি- শ্যামনগরে ঘূনিঝড় অশনি মোকাবেলায় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।

রনজিৎ বর্মন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT