1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।

সুন্দরবনের সম্পদ রক্ষায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যদের আরো বেশি দায়িত্ববান হতে হবে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২২১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেছেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যদের আরো বেশি দায়িত্ব পালন করতে হবে।

সুন্দরবন আমাদের প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। তাই বন বিভাগের লোকদের পাশাপাশি স্থানীয় জনগনকে এই সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সুন্দরবনে বিষ প্রয়োগ করে এক শ্রেণীর অসাধু জেলেরা মাছ শিকার করছে। এটি প্রতিহত করতে না পারলে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ধ্বংস হওয়ার পাশাপাশি মৎস্য সম্পদ অচিরেই হারিয়ে যাবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সকল সেক্টরের পাশাপাশি সুন্দরবনের উন্নয়নে ব্যাপক আন্তরিক। ইতিমধ্যে সুন্দরবন কেন্দ্রীক বিভিন্ন স্পটে ইকো-ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প।

৬ মে সকাল ১০ টায় সুন্দরবনের বানিয়াখালি স্টেশন চত্বরে সুন্দরবনের কমিউনিটি টহল দলের সদস্যদের ভিজিল্যান্স ভাতা প্রদান ও গোয়েন্দা নজরদারী টহল পরিচালনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সুন্দরবন খুলনা রেঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো। সকল দুর্যোগে এই অঞ্চলের মানুষকে রক্ষা করে এই সুন্দরবন। তাই এই বনকে টিকিয়ে রাখতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এই সরকারের আমলে কয়রা-পাইকগাছার যে ব্যাপক উন্নয়ন হয়েছে তিনি তা উল্লেখ করে আরো বলেন, আগামীতে টেকসই বেড়িবাধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করা হলে এই এলাকার দৃশ্যপট পাল্টে যাবে।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অনিমেষ বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার, কয়রা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুন্দরবন পশ্চিম বিভাগের ডিএফও ডঃ আবু নাসের মোহসীন হোসেন। এতে আরো বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, দাকোপ-কয়রা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহ-সভাপতি অসিত বরন মন্ডল, ট্রেজারার রিয়াছাদ আলী, সিপিজি সদস্য রুদ্র বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ৬২ জন কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যদের মাঝে ১১ লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৬/০৫/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT