1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।

ঝিকরগাছায় বিনামূল্যে কম্পিউটার কোর্সের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও একক সঙ্গীতানুষ্ঠান জীবনের গান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৭৬ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা উপজেলায় তথ্য-প্রযুক্তি ও শিল্প-সাংস্কৃতিক সংগঠন ‘জাগ্রত ঝিকরগাছা’র ব্যানারে সরকারের আইসিটি মন্ত্রণালয়ের অর্থায়নে বিনামূল্যে বেসিক কম্পিউটার ও গ্রাফিক ডিজাইন কোর্সের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান এবং ঈদ উল ফিতর উপলক্ষে শিল্পী শূন্য জীবনের একক সঙ্গীতানুষ্ঠানে জীবনের গান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মে) বিকাল ৪টায় ওয়াপদাহ রোডস্থ টোকিও টাওয়ারে জাগ্রত ঝিকরগাছা প্রাঙ্গণে এই আয়োজন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে জাগ্রত ঝিকরগাছা”র পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশান উজ জামান, ঢাকার নলেজ ট্রি একাডেমীর প্রধান ও সাহিত্যিক মিলন আশরাফ, সাহিত্যিক শহিদুজ্জামান মিলন, মানবাধিকার কর্মী জুলফিকার আলী ভুটো, টাওয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম রাকিব, শিমুলিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক ফারহানা আফরোজ, সংবাদকর্মী এমআর মাসুদ, আফজাল হোসেন চাঁদ,শাহাবুদ্দিন মোড়ল, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষার্থী, অভিভাবক সহ প্রমূখ শ্রেণি-পেশার মানুষ। “জাগ্রত ঝিকরগাছা”র পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইনের কাছে পুরো আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা শুধু প্রশিক্ষণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের সাথে সকলের আন্তরিক যোগাযোগ তৈরি হওয়া খুব দরকার। সুস্থ সাংস্কৃতিক চর্চা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে করে দেশপ্রেম জাগ্রত হয় ও ভালো কাজে উৎসাহ তৈরি করা যায়। সবচেয়ে বড় যেটা হয় সেটা হলো বন্ধন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফারহানা বিলকিসের সঞ্চালনায় বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় শিল্পী শূন্য জীবনের একক গান পরিবেশনা। শিল্পী শূন্য জীবনের গায়কীতে একটানা ৩ ঘন্টা মন্ত্রমুগ্ধ ছিলেন শিশু থেকে বৃদ্ধ সবাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT