1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরাতে ঘোড়াদৌড় দেখতে মানুষের ভিড়। ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক। এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার।

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৬১ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়ায় গতকাল বৃহস্পতিবার বিকালে পৃথক ২’টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সাথে গুরুতর আহত হয়েছেন ৪জন। নিহতদের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে প্রাইভেট কার ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে ৬মাস বয়সী শিশু ইব্রাহীম হোসেন রাব্বি মারা গেছে। ডুমুরিয়া বাসষ্ট্রান্ড থেকে নিহত রাব্বির বাবা শরিফুল ইসলাম (২৬) ও মা রাবেয়া বেগম (২০) একটি ইঞ্জিন চালিত ভ্যান যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ডুমুরিয়া কলেজ মোড়ে পৌছালে সাতক্ষীরা গামী প্রাইভেট কার যার নং-খুলনা মেট্রো ঘ ১১-০১৬০ ওই ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু ঘটে এবং গুরুতর অবস্থায় তার মা রাবেয়া’কে খুমেক হাসপাতালে আর বাবা শরিফুল ইসলামকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাইভেট কারে থাকা আহত যাত্রীদের নাম ঠিকানা জানা যায়নি। অপরদিকে এ ঘটনার ১০মিনিট পরেই উপজেলার বরাতিয়া নামক স্থানে বাসের ধাক্কায় রণি বিশ^াস (৩০) নামের এক মটর সাইকেল আরোহী মারা গেছে। সে নড়াইল জেলার আকোশপাড়া এলাকার নিমাই বিশ^াসের ছেলে। প্রাথমিক ভাবে জানা গেছে, নিহত রনি বিশ^াস ঈদের ছুটিতে উপজেলা শোভনাস্থ শ^শুর বাড়ি ও বরাতিয়াস্থ মাসিমা ও বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল বিকেলে সে বরাতিয়ার মাসিমার বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়। এরপর বরাতিয়ার মোড়ে খুলনাগামী যাত্রীবাহী বাসের সাথে ধাক্কায় তার মৃত্যু হয়। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কণি মিয়া জানান, অল্প সময়ের মধ্যে খুলনা-সাতক্ষীরা সড়কের দুইটি স্থানে দুর্ঘটনা হয়েছে। নিহতের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং সুরোতহাল রির্পোটসহ স্বজনদের নিকট মরদেহ প্রেরণের আইনী কার্যক্রম চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT