1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।

দেশের উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই ——— সংসদ সদস্য শাহীন চাকলাদার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২৩৫ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর(যশোর)প্রতিনিধি:
যশোর- ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, দেশের উন্নয়ন-অর্জনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনা সুখে দুখে সব সময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি দলীয় ভাবে আওয়ামী লীগও মা- মাটি ও মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দুঃখী মানুষের মুখে ততদিন হাসি থাকবে। তাদের অন্ন বস্ত্র বাসস্থান হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। দেশ আজকে উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে৷ দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন এ প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার আরো বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হয়েছে। আমরা যেদিকে তাকাই সেই দিকেই দেখি উন্নয়ন আর উন্নয়ন। যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই এ দেশের উন্নয়ন হয়। এছাড়া আর কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনা হচ্ছে উন্নয়নের রোল মডেল।
সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগনেতা দেবাশীষ আইচের সঞ্চালনায় সাগরদাঁড়ীর মধুমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বারব আলী ও উপজেলা ছাত্রলীগের সাাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুজ্জামান মনি, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT