1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

আগামীকাল রাঙ্গামাটি পৌর সভার পাঁচটি ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ মে, ২০২২
  • ২২৪ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙামাটি জেলা প্রতিনিধি :

রাঙামাটি পৌরসভার ৫টি ঈদগাহে অনুষ্ঠিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত।

রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী জানান, সারা দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার পবিত্র ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে বলে জানান । তিনি আরো জানান যে, এবারে রাঙামাটি পৌরসভার ৫টি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

ঈদের জামাতের সময়সূচীঃ তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানঃ তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাতঃ সকাল ৮.০০ টায় এবং ২য় জামাতঃ ৯.০০ টায় অনুষ্ঠিত হবে।
রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং (শহীদ আব্দুল শুক্কুর) ঈদগাহ ময়দানে : সকাল ৯টায় ১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বনরুপা আদালত ভবন প্রাঙ্গনে ঈদগাহ ময়দানে ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাতঃ সকাল ৮.০০ টায়, এবং সকাল ৯টায় ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হবে।
ভেদভেদি আমানতবাগ মাঠ ঈদগাহ ময়দানে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাতঃ সকাল ৭.৩০ মিনিট এবং ২য় জামাত সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এছাড়াও শহরের পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টায় ঈদের ১টি জামাত অনুষ্ঠিত হবে।
এসময় রাঙামাটি জেলা ইমাম সমিতির সভাপতি কারী ওসমান গনী চৌধুরীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও একইভাবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একই ভাবে অনুষ্ঠিত হবে বলে জানা যায় ঈদের জামাত

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT