1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে লিডার্সের উদ্যোগে উপকূলে ফ্রি মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৭৪ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি সংস্থা লিডার্সের আয়োজনে, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এবং রেনেটা বাংলাদেশ লিমিটেড এর কারিগরি সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিগ্রস্থ উপকূলে দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সদস্য আলীমদ্দীন গাজী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মন্জুর হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেনেটা বাংলাদেশ লিমিটেড এর এমআর শুভ ইসলাম, লিডার্স এর মেডিকেল এ্যাসিস্ট্যান্ট সুব্রত রায় প্রমূখ। রোগী দেখেন ডাঃ তানিয়া সুলতানা, এমবিবিএস, পিজিটি (গাইনী এন্ড অবস)।

মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন “জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে নারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এসব ক্ষতিগ্রস্থ মানুষের পাশে স্বাস্থ্য সেবা নিয়ে লিডার্স যে ভূমিকা পালন করছে সেটি প্রশংশনীয়। প্রায় একশত এর অধিক রোগী এই ক্যাম্পে সেবা নিয়েছেন।

ছবি- শ্যামনগর গাবুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT