1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে ৫শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৯৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের আয়োজনে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উপজেলা পরিষদ হল রুমে বিনা মূল্যে ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার।
অনুষ্ঠানে ৫শত কৃষকের মাঝে বিনা মূল্যে মাথাপিছু ৫ কেজি করে আউশ ধান বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

বিনা মূল্যে ধান বীজ বিতরণ শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক ভূতুর্কি দিয়ে শ্যামনগর ইউপির কৃষক খলিলুর রহমান বাবুকে ৪ লক্ষ টাকা মূল্যের কম্বাইন্ড হারভেষ্টার মেশিন হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

ছবি- শ্যামনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক বিনা মুল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করছেন এমপি জগলুল হায়দার ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT