1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে টেপা মাছ খেয়ে ১ জনের মৃত্যু, ৪ জন চিকিৎসাধীন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ১৮১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) ঃ

সাতীরার শ্যামনগর উপজেলায় টেপা মাছ খেয়ে বিষ ক্রিয়ায় মতিয়ার রহমান খোকন (৪৫) নামের এক ব্যক্তি মঙ্গলবার মারা গেছেন। ওই মাছ খেয়ে অসুস্থ হয়েছেন একই পরিবারের অপর চার জন। মৃত মতিয়ার রহমান খোকন উপজেলার বংশীপুর গ্রামের মৃত আনছার আলী গাইনের ছেলে।

অসুস্থ চার জনকে শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অসুস্থরা হলেন-মতিয়ার রহমানের ছেলে সাগর গাইন (৩০), সাগর গাইনের স্ত্রী শিল্পী খাতুন (২৩), নজরুল ইসলামের ছেলে শাহীন (২৩) ও মেয়ে মমতাজ খাতুন (২৫)।

শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে টেপা মাছ রান্না করা হয় মতিয়ার রহমান খোকনের বাড়িতে। সেই মাছ দিয়ে সবাই দুপুরের খাবার খায়। খাওয়ার পর সবাই অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে অসুস্থ অবস্থায় শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিয়ার রহমান খোকন মারা যান।

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাতিমা ইদ্রিস ইমা বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ ব্যক্তিদের উন্নত চিকিৎসার্থে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT