1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৬৫টি ঘর পেলো গৃহহীন পরিবার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১৭০ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবং ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে সমগ্র বাংলাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ৩২ হাজার ৯০৪টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।
সারা দেশের ন্যায় খুলনা জেলায় ২৩৬টি ঘরের মধ্যে
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ে ৬৫টি ঘর হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাদিকুর রহমান,উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ , ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ মামুনুর রশীদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, মুক্তযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন,আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,মিডায়াকর্মী ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে ডুমুরিয়া উপজেলায় ৬৫টি ঘর ও জমির দলিল ভূমিহীন উপকারভোগীদের মাঝে ভিডিও কনফারেন্স মাধ্যমে হস্তান্তর করেন।
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ডুমুরিয়া উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ৬৪০ টি পরিবার ও তৃতীয় ধাপে ৬৫ টি ভূমিহীন পরিবারকে পর্যাক্রমে এ উপহার দেওয়া হয়েছে। প্রতিটি ভূমিহীন উপকারভোগী পরিবারের জন্য রয়েছে দু’টি বেড রুম,এটাস্ট টয়লেট ও বাথরুমসহ ১টি করে ঘর ০.০২শতাংশ জমির দলিল ও নামজারি খতিয়ান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ জানান, তৃতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৬৫ টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের জমির কবুলত রেজিস্ট্রেশনসহ নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT