1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ডুমুরিয়ায় খাল থেকে কিশোরের লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২১১ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

খুলনা ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া গ্রামে খুটোখালী খাল থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ (২৬শে এপ্রিল) মঙ্গলবার বিকেলে থানা পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত ওই কিশোরের নাম অনিক ঢালী (১৫)। সে ভান্ডারপাড়া ইউনিয়নের ঘোনা গ্রামের নিত্যানন্দ ঢালীর ছেলে। অনিক বান্দা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার বিকেল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। ভান্ডারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দে জানান, ওই গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনিকের সঙ্গে ওই এলাকার এক কিশোরের বিরোধ হয়। ঘটনার দিন বিকেলের দিকে অনিককে ওই কিশোরসহ আরও দুইজন নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর খালের পানিতে লাশ ফেলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন কিশোর ঘটনার সত্যতা স্বীকার করেছে। অনেক খোঁজাখুজির পর খুটোখালী খালে অনিকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বিকেলের দিকে পুলিশ ঘটনা স্থাল থেকে লাশ উদ্ধার করে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়ে সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে বিরোধের জের ধরে অনিককে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় তিন কিশোর আটক রয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT