1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগর আসছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে ডেনমার্ক রাজকন্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৭৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

জলবায়ু পরিবর্তনের প্রভাব স্বচে দেখতে ডেনমার্ক ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতীরার শ্যামনগরে হেলিকপ্টারে আসছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ডেনমার্ক রাজকন্যা। এই তিন দিনের এক দিনই তিনি উপকূলীয় সাতীরার শ্যামনগরে ব্যাস্ত সময় কাটাবেন ।

জলবায়ুর পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপরে পড়ছে তা দেখতে তিনি সাতীরার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রাম পরিদর্শন করবেন। জলবায়ুর পরিবর্তন সেখানে কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার অধিবাসীদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে সেটি কাছ থেকে দেখতে চান তিনি।

সাতীরা জেলা তথ্য অফিস থেকে সংবাদকর্মীদের কাছে পাঠানো সফরসূচি অনুযায়ী, বুধবার এক দিনের সফরে রাজকুমারী উপজেলার সুন্দরবনের কোলে গড়ে ওঠা ‘আকাশ লীনা ইকো ট্যুরিজম’ ইকোপার্কে যাবেন। রাজকুমারী ম্যারিকে স্বাগত জানাতে এরই মধ্যে সব ধরনের প্রস্ততি নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সরেজমিন প্রস্ততির কাজ দেখাশোনা করছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মানিক হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ। কুলতলী গ্রামের বিষয়টি তদারকি করছেন মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা।

জানা যায় সফরসূচি অনুযায়ী, ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ওই দিন সকালে শ্যামনগরে হেলিকপ্টার থেকে নামবেন। এরপর গাড়িতে করে তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন কুলতলী গ্রামে যাবেন। পরে ওই জনপদে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকায় সাইকোন শেল্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন এবং বাঁধের পাশে বসবাসকারী প্রাকৃতিক দুর্যোগে তিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন।
তিনি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন। এছাড়া, তিনি বন বিভাগের লোকজনের সঙ্গেও কথা বলবেন।

এদিকে রাজকুমারীর আগমন ঘিরে শ্যামনগরে সাজসাজ রব পড়ে গেছে। কুলতলী এলাকার ইটের সোলিং রাস্তা দ্রুত মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। বহুদূর বিস্তৃত নিরাপত্তাবেষ্টনীর মধ্যে জনসাধারণের যাতায়াত সীমিত করা হয়েছে। এলাকায় বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। শ্যামনগরের বিভিন্ন স্থানে গোয়েন্দা বিভাগের লোকজন অবস্থান করছেন। এছাড়া নিরাপত্তার জন্য কয়েকদিন সুন্দরবনের পাশ পারমিট বন্ধ রাখা হয়েছে। রাজকুমারীর আগমনকে ঘিরে বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।

ছবি- সংগৃহিত

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT