1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শ্যামনগরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৬৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউপির দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা তথ্য সেবা কেন্দ্র ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের(২য় পর্যায়) আওতায় অনুষ্ঠিত বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি সরকারের উন্নয়ন কর্মকান্ড ও নারী ক্ষমতায়ন বিষয়ে বক্তব্যে দেন।

শতাধিক নারীর উপস্থিতিতে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিরিন শিলার সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস প্রমুখ। সভাপতিত্ব করেন দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।

ছবি- শ্যামনগর পদ্মপুকুর তথ্য আপার বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT