1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

ডুমুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩১৮ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে( ২৬ শে মাচ) গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, ডুমুরিয়া কলেজ,শহীদ স্মৃতি মহিলা কলেজ, ডুমুরিয়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়,ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিক ভাবে ডুমুরিয়া কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সম্বর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা ও গাজী আব্দুল হালিম,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক। এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মামুনুর রশীদ,থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জুয়েল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সুধী সমাজের নেতৃবৃন্দ।শেষে ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT