1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

ডুমুরিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩২৩ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়ায় সামাজিক সংগঠন ‘ নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন-সহ নানা কর্মসূচীর মধ্যো দিয়ে এ দিবসটি পালিত হয়। (২৬শে মার্চ) গতকাল শনিবার সকাল ৮ টায় ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ‘ নিরাপদ সড়ক চাই সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার সড়ক সহযোদ্ধারা।

নিরাপদ সড়ক চাই ‘ ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানী শাসকদের শোষণ,নিপীড়ন আর দুঃশাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলার পূর্ব আকাশে রক্ত লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য,বাংলার আকাশে উড়েছিল লাল-সবুজের পতাকা। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল নতুন একটি দেশ যার নাম বাংলাদেশ। এই দিনে সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন সড়ক সহযোদ্ধারা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন,উপদেষ্টা মন্ডলীর সদস্য গাজী হুমায়ুন কবির বুলু চেয়ারম্যান ১১ নং ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ জুয়েল বিশ্বাস, প্রচার সম্পাদক আরিফুজ্জামান নয়ন, সাংস্কৃতি সম্পাদক কবি তুষার দত্ত, যুব সম্পাদক সাব্বির হোসেন বাপ্পি, কার্যকরী সদস্য সরদার বাদশা, রহমান বেপারী, গাজী সোহেল,জি এম সোহেল, শ্যামল কুমার দাস প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT