1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

ঝিকরগাছার সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে প্রকাশ্যে হুমকি : ইউপি সদস্য মাহাববুরের নামে থানায় জিডি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।
: যশোরের ঝিকরগাছার সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা ও প্রকাশ্যে হুমকি দিয়েছে ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাববুর রহমান (৩৮)। সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে বাদি হয়ে থানায় সাধারণ ডায়রী (জিডি) করেছেন। তিনি (সাংবাদিক আফজাল হোসেন চাঁদ) জাতীয় দৈনিক খোলা কাগজ ও স্থানীয় দৈনিক সত্যপাঠ পত্রিকার ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেছেন, উত্তর রাজাপুর গ্রামের জয়নাল মোড়লের ছেলে মোঃ মাহাববুর রহমান ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নংওয়ার্ডের ইউপি সদস্য। মঙ্গলবার (২২মার্চ) সকাল অনুমান সাড়ে ১০টার সময় থানাধীন ৩নং শিমুলিয় ইউনিয়ন পরিষদে তথ্য সংগ্রহ করতে যায়। ৩নং শিমুলিয় ইউনিয়নের সচিবের রুমে সাংবাদিককে বসে থাকা দেখেই অকথ্য ভাষায় গালিগালজ সহ মারপিট করতে আসে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। এছাড়াও ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাববুর রহমান, বাদি সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। তিনি (মোঃ মাহাববুর রহমান) সাংবাদিক আফজাল হোসেন চাঁদ’র উপর মিথ্যা মামলা সহ যে কোন ধরণের ক্ষতি সাধন করতে বলে সাধারণ ডায়রী করেছেন। ঝিকরগাছা থানায় সাধারণ ডায়রী নং ৯৫৪, তাং ২২/০৩/২০২২ইং।
৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাববুর রহমানের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, আইনগত সহযোগীতার চেয়ে সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সাধারণ ডায়রী করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT