1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিকরগাছায় ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে ও অপ্রকাশ্যে হুমকি-ধামকি বিষয়ে ইউপি চেয়ারম্যানকে অবগতিকরন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৫৮ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের একটি পরিবারকে উপর ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে ও অপ্রকাশ্যে হুমকি-ধামকি বিষয়ে ইউপি চেয়ারম্যানকে অবগতিকরন করেছেন মোঃ শহিদুল ইসলাম পল্লব (৩৮) নামের একজন অসহায় ব্যক্তি। সে ৩নং শিমুলিয়া ইউনিয়নের সোহরাব হোসেন ছেলে।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে তিনি তার আবেদনে উল্লেখ করেছেন, শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে ১৭নং উত্তর রাজাপুর মৌজায় ১/১নং খতিয়ানে ১০১৭নং এসএ দাগে ১৮.২৫ একর জমির মধ্যে ৭.৮০একর জমি বিজ্ঞ আদালত কর্তৃক আমাদের রায় ডিক্রী প্রাপ্ত ব্যক্তি মালিকানা থাকার পারও ৩নং শিমুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান (মেম্বর) ও তার সহযোগীরা ক্রমাগতই আমার ও আমার পরিবারের উপর শারিরিক-মানুষিক নির্যাতন ও মানহানিকর কার্যক্রম পরিচালনা করেও তিনি ক্ষান্ত হননি। বিভিন্ন সময়ে আমাদের দখলীয় জমির মধ্যে থাকা পুকুরে প্রায় ১০লাখ টাকার মাছ, পুকুরের পাড় ভাঙ্গা ও পাটা সরিয়ে বড় ধরণের ক্ষতি সাধন করেছে। বিজ্ঞ আদালত থেকে চুড়ান্ত রায় ডিক্রী পাই কিন্তু সেটা তাহারা মানতে নারাজ। এছাড়াও বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা মামলা চলমান থাকলেও তারা বিজ্ঞ আদালতকে অবমাননা করে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আমার পরিবারের উপর বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিচ্ছে এবং ক্ষতি করার পরিকল্পনা করছে। সম্প্রতি ২৫ ফেব্রুয়ারী সকাল অনুমানিক সাড়ে ৬টার সময় আবারও আমাদের পুকুর হতে মাছ ধরেছে।
৩নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান সরদার বলেন, আমি ন্যায়ের পক্ষে বিশ্বাসী। আইন সবার জন্য সমান। আমার নিকেট যে আবেদন দিয়েছে আমার স্বার্থমত এটার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT