1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ডুমুরিয়ার চুকনগরে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত- ৪।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৩৮ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

ডুমুরিয়ার চুকনগরে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আজ রবিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগরের চাকুন্দিয়া কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ারসার্ভিস সুত্রে জানা গেছে, চুকনগরের বিশিষ্ট ব্যবসায়ি খান আলিমুল ইসলাম খুলনার বাসা থেকে ঢাকা মেট্রো -গ-২৬-৩১৯৮ নম্বরের নিজ প্রাইভেট যোগে চুকনগর ব্যাবসা প্রতিষ্ঠানে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির খুলনা মেট্রো -শ-১১-০৪২২ নম্বরের পিকআপটি প্রাইভেটকারের সাজোরে ধাক্কা দেয়। প্রচান্ড আঘাতে প্রাইভেটের সামনের অংশ ভেঙ্গে চুরে দুমড়েমুচড়ে যায়। এসময় প্রাইভেটে থাকা ব্যাবসায়ি আলিমুলের মাথা ফেঁটে ও শরিরের বিভিন্ন অংশে কেটে গিয়ে গুরতর রক্তাক্ত জখম হয় এবং চালক আঃ রাজ্জাক ও পিকআপে থাকা খুলনার পাইকগাছা এলাকার বাবুল সরদার ছেলে সিরাজ সরদার (৫০) ও একই এলাকার বিমল সরকারের ছেলে বাসুদেব সরকার (৪০)।
খবর পেয়ে স্থানীয় স্থানীয় লোকজন, ফায়ারসার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনার একটি প্রাইভেট হাসপাতালে পাঠিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত আলিমুলের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন,পারিবারিক সুত্রটি।
এ প্রসংগে ডুমুরিয়া ফায়ারসার্ভিস স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম ও খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা ওসি মেহেদী হাসান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও পিকআপ থানা হেফাজতে নেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT