1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

চুকনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৬৪ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

চুকনগরে আবুল হোসেন নামে বিদ্যুৎ স্পৃষ্টে ষাট বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । সে ডুমুরিয়া উপজেলার মালতিয়া ইটভাটা আবাসিক এলাকার বস্তিতে বসবাস করতেন । জানা যায় , আবুল হোসেন ও তার স্ত্রী চুকনগর বাজারের পরিচ্ছন্ন কর্মী । শুক্রবার বাজারে কাজ শেষে রাত ১২ টার দিকে বাসায় ফিরছিলেন তিনি । পথিমধ্যে বিদ্যুতের ছেড়া তাঁরে বেঁধে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এলাকাবাসী জানায় , এক ব্যক্তি বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে মৎস্য ঘেরে নিয়ে গেছে । কোন কারনে ওই তাঁর ছিড়ে রাস্তায় পড়ে ছিল । আবুল হোসেন অন্ধকারে বাড়ি যাওয়ার সময় ওই তাঁর পায়ে জড়িয়ে তিনি তড়িতাহত হন । ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ ওবাইদুর রহমান বলেন , খবর পেয়ে থানার পরিদর্শক ( তদন্ত ) কে ঘটনাস্থলে পাঠানো হয় । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে । এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT