1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

সুন্দরবনে স্মার্ট টিমের অভিযানে ৪ টি নৌকা সহ ৫ জেলে আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২১৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
সুন্দরবনের খুলনা রেঞ্জের স্মার্ট টিম-২ সপ্তাহ ব্যাপী অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার ৪ টি ডিঙ্গি নৌকা, ৩০ কেজি হরিণের মাংস ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করার পাশপাশি অবৈধ ভেশাল জাল, ৩ বােতল নিষিদ্ধ কীটনাশক, কাঁকড়া সহ অন্যান্য মালামাল আটক করেছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫ জন জেলেক আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে খুলনা রেঞ্জের স্মার্ট টিম-২ এর টিম লিডার কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মােবারক হােসেনের নেতৃত্বে গত ১২ মার্চ থেকে ১৮ মার্চ সপ্তাহ ব্যাপী সুদরবন খুলনা রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে এ সকল ইঞ্জিন চালিত ট্রলার,নৌকা, হরিণের মাংস সহ অবৈধ ভেশাল জাল ও হরিণ ধরার ফাঁদ আটক করে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, উদ্ধারকৃত কাঁকড়া, অবৈধজাল, ট্রলার ও নৌকার ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
সুন্দরবনের অপরাধ দমন স্মার্ট টিমের পাশাপাশি বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির অভিযান অব্যাহত রেয়েছ বলে তিনি জানান।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৯/০৩/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT