1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

ঝিকরগাছায় তথ্য অধিকার আইনে ঠিকমত তথ্য না পেয়ে আপিল করতে বাধ্য হল এক সংবাদকর্মী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২০৮ বার পঠিত

যশোর ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলা সমবায় অফিসে তথ্য অধিকার আইনে তথ্য চেয়েও দপ্তর প্রধানের নিকট হতে ঠিকমত তথ্য না পেয়ে আপিল করতে বাধ্য হল স্থানীয় সংবাদকর্মী আফজাল হোসেন চাঁদ। তিনি জাতীয় দৈনিক খোলাকাগজ ও স্থানীয় দৈনিক সত্যপাঠ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি।

তথ্য অধিকার আইন-২০০৯ মোতাবেক বাংলাদেশের নাগরিক যে কোন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কাঙ্খিত তথ্য পাওয়ার কথা থাকলেও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কাঙ্খিত তথ্য দিতে কৃপনতা করতে দেখা যায়। উপজেলা সমবায় অফিসার মোঃ ছালাউদ্দিন এর নিকট সম্প্রতি ২০ফেব্রুয়ারি ঝিকরগাছা উপজেলার অন্তর্গত ২০১৮ সাল হতে অদ্যবধি সকল মৎসজিবী সমবায় সমিতির কার্যকর ও অকার্যকর তালিকা, মৎসজিবী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকের মোবাইল নাম্বারসহ তথ্য পেতে চাই এবং ২৭ফেব্রুয়ারি আরেকটি আবেদনে ঝিকরগাছা উপজেলার অন্তর্গত ২০১৮ সাল হতে অদ্যবধি সকল সমবায় সমিতির কার্যকর ও অকার্যকর তালিকায় সভাপতি ও সম্পাদকের মোবাইল নাম্বারসহ তালিকা এবং আপনাদের সকল সমবায় সমিতির মাধ্যমে সকারি জলমহল কমিটির ইজারা নিতে পারবে সেটার বিষয়ে আলাদা ভাবে উপজেলা সমবায় অফিসারের লিখিত মতামত জানতে চাওয়া হয়।

তখন তিনি (উপজেলা সমবায় অফিসার মোঃ ছালাউদ্দিন) আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের অফিশিয়াল কোন স্মারক নম্বর ফেলেননি, প্রথম পর্যায়ে উপজেলা সমবায় অফিসার স্বাক্ষর করে তথ্য দিলেও দ্বিতীয় পর্যায়ে তিনি স্বাক্ষর ব্যতীত তথ্য দেন, আবেদনের তথ্যের ফটোকপি ও ই-মেইলে দেওয়ার কথা উল্লেখ থাকলেও কোন মতে দায়সারা ভাবে অতি সামান্য পরিমান তথ্য প্রদান করেন। তবে তিনি সমবায় সমিতির মাধ্যমে সরকারি জলমহল কমিটির ইজারা নিতে পারবে সেটার বিষয়ে আলাদা ভাবে মতামত চাইলেও তিনি মৌখিক ভাবে তথ্য দিতে অস্বীকার করেন। যার পরিপ্রেক্ষিতে স্থানীয় সংবাদকর্মী আফজাল হোসেন চাঁদ সঠিক তথ্য পেতে জেলা সমবায় অফিসার এসএম মঞ্জুরুল হক এর নিকট বুধবার বিকালে তথ্য অধিকার আইনের আওতায় গ ফরমে আপীল আবেদন করেন।

জেলা সমবায় অফিসার এসএম মঞ্জুরুল হক বলেন, আমার দপ্তরে একটি আপীল আবেদন এসেছে। আবেদনের উপর যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT