1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

পশ্চিম সুন্দরবনে মধু আহরণ উৎসবের উদ্বোধন.।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৯০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্চ এর আয়োজনে ১৫ মার্চ (রবিবার) সকাল ১১টায় প্রতি বছরের ন্যায় ৭১ নং বুড়িগোয়ালিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা রেঞ্চের মধু আহরনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করা হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা রেঞ্চ সহকারী বন সংরক্ষক এম,এ হাসান, তিনি তার বক্তব্যে বলেন- প্রতিবছর ১ এপ্রিল মধু আহরন এর আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হত।

কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে কয়েক বছর ধরে সুন্দরবনের মধু ফুল খ্যাত খলিশা ফুলের মধু আগের চেয়ে ১৫/২০ দিন আগেই সংগ্রহ করার উপর্যুক্ত হয়। যার কারনে এ বছর ১৫মার্চ মধু আহরনের আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হচ্ছে। তিনি আরও বলেন এ বছরে মধু আহরনের লক্ষ্যমাত্রা ১৫ শত কুইন্টাল ও মোম ২৬৫ কুইন্টাল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে। , তিনি মৌয়ালদের উদ্দেশ্য বলেন- সরকারী নিয়মনীতি মেনে মধু আহরন করবেন এবং খঁাটি মধু লোকালয়ে এনে বিক্রি করবেন। যাহাতে আপনারা প্রকৃত দাম পেয়ে থাকেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা।

এছাড়া আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড টিমের প্রোগ্রাম অফিসার আবু জাফর, মধু বিশেষজ্ঞ আনোয়ার হোসেন, মৌয়াল লিটন প্রমুখ। বক্তব্য শেষে গাবুরা ইউনিয়নের পাশের্বমারী গ্রামের বাঘ বিধবা ময়না খাতুনের হাতে প্রধান অতিথি ৩লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

এছাড়া মৌমাছি অকৃত্রিম বন্ধু এই উপলক্ষে ছড়া লিখে বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের সুমাইয়া, আলী হাসান ও আফরোজা ১ম, ২য় ও ৩য় হওয়ায় তাদেরকে ও পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন মধু খামার মালিকগন ও গবেষক, সুধীজন এবং মৌয়ালীগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলাগাছিয়া বন টহল ফঁাড়ির ওসি মনির হোসেন।
রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT