1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৬৮ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হয়েছে।
গত সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের শিকারী বাড়ীতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন মিন্টু শিকারী (২৫) ও তার স্ত্রী শিরিনা বেগম(১৯)। আহতদ্বয় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এই ঘটনার সাথে জড়িত আবু তালেব শিকারী(৪৫), আজিজুল শিকারী (৩৬) ও আছের আলী শিকারী(৬০) কে আটক করেছে কয়রা থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মিন্টু শিকারী ও আজিজুল শিকারী চাচাতো ভাই। দীর্ঘ দিন ধরে তারা একই জমিতে বসবাস করে আসছে। কিন্তু মিন্টু শিকারীর ভেঙে যাওয়া ঘর নতুন করে তৈরী করছিল। চাল ছাওয়া হয়ে গিয়েছিল। বেড়া দেওয়া বাকী ছিল। এরমধ্যে নিজের জমি আছে বলে আজিজুল শিকারী মিন্টু শিকারীর তৈরী করা ঘরে জোর করে বেড়া দিয়ে দেয়। এনিয়ে কয়রা থানায় একটি অভিযোগ করেন মিন্টু শিকারী। গত শনিবার এই বিষয়টি মিমাংশার জন্য থানায় বসাবসি হয়।উভয় পক্ষের কথা শুনে আজিজুল শিকারীকে তার দেওয়া বেড়া খুলে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু আজিজুল শিকারী বেড়া খুলে না নেওয়ায় সোমবার সকালে মিন্টু শিকারী বেড়া খুলতে গেলে দুই পরিবারের মধ্য সংঘর্ষ ঘটে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হোসেন বলেন, এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা হয়েছে এবং ধৃত আসামীদের চালান দেওয়া হয়েছে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৫/০৩/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT