1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন । তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।

নড়াইলের কালিয়ায় তিন ব্যাবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৬৬ বার পঠিত

মোঃহাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

মূল্য তালিকা না টানানোর দায়ে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি বাজারের তিন ব্যাবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমাবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে নির্বাহী মেজিস্ট্রেট মো. জাহিদুর রহমান ও আনিসুর রহমান ওই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়, মূল্য তালিকা না থাকার দায়ে চাচুড়ি বাজারের মুদি ব্যাবসায়ী দীপংকার সাহাকে ৩ হাজার টাকা, আইবুর রহমানকে ২ হাজার টাকা ও শহিদুল ইসলামকে ১ হাজার টাকা জারিমানা আদায় করা হয়। এসময় সবাইকে আজ থেকে খোলা সয়াবিন তেল ১৬৫ টাকা কেজি দরে বিক্রির করার জন্য নির্দেশ দেন আদালত।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শরিফুল ইসলাম, কৃষি বিপনণ কর্মকর্তা কান চক্রবর্তী ও আনসার ব্যাটেলিয়ানের ল্যান্স নায়েক বুলবুল আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নির্বাহী মেজিস্ট্রেট মো. জাহিদুর রহমান বলেন, মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সবাইকে সতর্ক করে ১৬৫ কেজি দরে সয়াবিন তেল বিক্রি করতে বলা হয়েছে। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।#

মোঃহাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT