1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন ।

কয়রায় মৎস্যঘের দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৮৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ
কয়রায় মৎস্য ঘের দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার হড্ডা গ্রামের মৃত মনিন্দ্র নাথ সরকারের পুত্র স্বপন কুমার সরকার।

১৩ মার্চ বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, হড্ডা মৌজার ৩৭০ খতিয়ানে ৪৮.৩০ একর জমির মধ্যে ৩৭০/১ নং খতিয়ানে ৫.১৬ একর জমি বাংলা ১৩৫৭ সালে ৩ হাজার টাকা পণে বাদীগণের পূর্ববর্তী অনুকুলে জমা বন্দোবস্ত দিয়ে দখলাদি প্রদানে নিঃশর্ত হন। উক্ত মােকাদ্দােমায় বাদী ও সমস্ত বিবাদীগণের সহিত সালসুত্র ইং ১৫-৫-৬৯ তারিখে ডিগ্রি হয়। সাল নামা ডিগ্রির একটি অংশ হিসেবে গণ্য হয়। ডিগ্রি বুনিয়াদী বাদীগণের পূর্ববর্তী নালিশী ৫.১৬ একর জমি ৫৪ ধারা মতে ১৯৬৯-৭০ সালে ২ নং মিস কেসের মাধ্যমে প্রথম ৩৭০/১ খতিয়ানে নাম পত্তন করে সরকারী করাদি প্রদানে ভােগ দখলকার আছেন। বিবাদীগণ ২৫-৪-২০১৮ সালে ৫.৫৮ একর জমি ইজারা নিয়ে ৩৬ বিঘা জমি জবর দখলে ভােগ করে। এরপর আর ইজারা নিতে পারেনি। আমি অর্পিত সম্পত্তি প্রত্যার্পনে অতিরিক্তি ট্রাইব্যুনাল ,কয়রা,খুলনাতে ২০১২ সালে মামলা শুরু করে গত ৭-২-২০২২ ইং তারিখে রায় ডিগ্রি পেয়ে আমার নিজ ঘেরে গত ৮-৩-২০২২ তারিখে বাধ নির্মাণ করি। বিবাদীগণ রূপক সরকার গংরা রাতের আন্ধকারে আমার ঘেরে প্রবেশ করে রাস্তা ছড়িয়ে দেয়। এ ব্যাপারে আমি প্রতিকার চেয়ে কয়রা থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযােগ পেশ করেছি।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৩/০৩/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT