1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

কয়রায় বাহারুল ইসলামের পক্ষে মিছিল সমাবেশ অব্যাহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১৮৯ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
আগামী ৩০ মার্চ খুলনার কয়রা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সাবেক ছাত্রলীগ সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করার দাবীতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইমদাদুল হক টিটুর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১১টায় মিছিলটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সোমবার শ্রমিকলীগ, মঙ্গলবার ছাত্রলীগ একই দাবীতে উপজেলা সদরে মিছিল সমাবেশ করেন। সমাবেশে নেতৃবৃন্দরা উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী, ক্লিন ইমেজ খ্যাত পরীক্ষিত কর্মীবান্ধব তরুণ এ জনপ্রতিনিধিকে আগামী ৩০ মার্চ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করার জোর দাবী জানান উর্দ্ধতন সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নিকট।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১১/০৩/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT