1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগর হাসপাতালে নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৭৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগ(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন ডাঃ মোঃ জিয়াউর রহমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমানকে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীর সাথে পরিচয় করিয়ে দেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ নবাগত কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানান।

যোগদান পরবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে দেবীপুর কমিউনিটি কিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকারের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বক্তব্যে বলেন শ্যামনগরের সকলের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। জানা যায় নবাগত কর্মকর্তা পূর্বে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক হিসাবে পদায়ন হয়েছেন।

ছবি- শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান।

রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT