1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সাতক্ষীরার শ্যামনগরে নারী ও পুরুষ সমতায় জৈব কৃষি প্রসারে কৃষকদের প্রশিক্ষণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৭২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

জীববৈচিত্র্য নির্ভর কৃষি বা কৃষি প্রতিবেশ বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রিসার্চ ইনিশিয়েটিভ্স বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যকে সামনে নিয়ে নারী পুরুষ সমতায় জৈব কৃষির প্রচার প্রসারে কৃষকদের অংশ গ্রহণে দুই দিন ব্যাপী জেন্ডার ও কৃষি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।

রাসায়নিক সার ও কীটনাশকের উপর নির্ভর শীলতা কমিয়ে জীববৈচিত্র্য নির্ভর কৃষির চাষাবাদ বৃদ্ধিতে কৃষকদের উদ্বুদ্ধকরণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে আরএলএসর সহায়তায় প্রশিক্ষণের উদ্বোধন করেন ও কৃষিতে নারীর অবদান বিষয়ে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। নারী কৃষকের উন্নয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। আন্তর্জাতিক নারী দিবস, জেন্ডার বৈষম্য,নারী পুরুষের সম্পর্কের প্রকৃতি নিরুপণ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন রিইবের পরিচালক ও প্রকল্প সমন্বয়ক সুরাইয়া বেগম।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন রিইবের ট্রেনিং অফিসার মোঃ আরমান হোসাইন, গবেষণা সহকারী চৈতন্য দাস প্রমুখ। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন , প্রকল্প সমন্বয়ক সুরাইয়া বেগম, ট্রেনিং অফিসার মোঃ আরমান হোসাইন, গবেষণা সহকারী চৈতন্য দাস, কৃষক বিলাসী মুন্ডা, খলিলুর রহমান, বিপ্লব ঘোষ, বিলকিস বেগম প্রমুখ। উল্লেখ্য যে রিইবের আয়োজনে নারী পুরুষ কৃষকদের অংশ গ্রহণে আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

ছবি- শ্যামনগরে জৈব কৃষি প্রসারে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার এনামুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT