1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে সুন্দরবন ও বন্য প্রাণী সুরক্ষায় ভিটিআরটিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৭২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওয়াইল্ডটিমের আয়োজনে মুন্সিগঞ্জ ইউনিয়নের বেডসের প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার সুন্দরবন ও বন্য প্রাণী সুরক্ষায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

বাঘ হত্যার দন্ড, পাখি ,হরিণ, কুমির,তিমি বা ডলফিন হত্যার দন্ড, ক্ষতিপূরণ নীতিমালা সহ অন্যান্য বিষয়ে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার সভাপতিত্বে প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান। ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার মোঃ আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের ফিল্ড ফ্যাসিলেটর অমিত মন্ডল, ভিটিআরটি টিম লিডার রুহুল আমিন গাজী,শওকত হোসেন সরদার প্রমুখ।

দুইদিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন ইউপির ভিটিআরটি সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে বলা হয় বাঘ হত্যায় জামিন অযোগ্য অপরাধ, সর্ব¤িœ ২ বছর এবং সর্বোচ্চ ৭ বছর কারাদন্ড। সর্বনিম্ন ১ লক্ষ এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড। ক্ষতিপূরণ নীতিমালায় বলা হয় যিনি বাঘ বা কুমির দ্বারা আক্রান্ত হয়েছেন তিনি একজন বৈধ পাস ধারী হবেন। ক্ষতিপূরণ দাবীর আবেদন সংগ্রহ করে থানায় জিডি ও ডাক্তারী সনদ সংগ্রহ করবেন। আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে রেঞ্জ অথবা উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা করবেন। এ ছাড়া অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

ছবি- শ্যামনগরে সুন্দরবন ও বন্যপ্রাণী সুরক্ষায় ভিটিআরটিদের প্রশিক্ষণ সমাপনীতে উপস্থিত অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT