1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কর্তৃপক্ষের অবহেলায় ঝিকরগাছার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ বিপর্যয় ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১৮৯ বার পঠিত

শাহবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

কর্তৃপক্ষের অবহেলায় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ বিপর্যয় ঘটেছে। দীর্ঘদিন যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডের বাথরুমের পাইপ ফেটে মল-মুত্র ট্যাংকির উপরে পরে থাকছে। যার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিরত অসুস্থ্য রোগী, মসজিদের মুসুল্লি ও রোগী দেখতে আসা দর্শনার্থীগণ দূর্গদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসে টিকতে পারছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে যেখানে সেখানে ময়লা আর্বজনা দেখা যায়। যখন তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসে মেডিকেল রিপ্রেজেনটিভ ও প্রায় সময় বর্হিঃগত একাধিক ক্ষমতাধারী ক্লিনিক ব্যবসায়ীদের আনাগোনা দেখা যায়। ঠিকমত বাহিরের বৈদ্যুতিক লাইটও বন্ধ করতে মনে থাকে না। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকমত ভালো গ্যাস্টিকের ঔষধ, ডায়াবেটিসের ঔষধ সহ বিভিন্ন প্রকার ঔষধ পাওয়া যায় না। এই বিষয়ে কর্তৃপক্ষ বলেন সাপ্লাই নেই। না থাকলে কি করবো!
শনিবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা অফিসার (ইউএইচএফপিও) ডাঃ মোঃ রশিদুল আলমের সাথে সাক্ষাৎ করতে গেলে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বাথরুমের পাইপ ফাটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডায়াবেটিসের ঔষধ সবসময় থাকবেনা এটাই স্বভাবিক। গ্যাস্টিকের জন্য এন্টাসিড তো আছে। মেডিকেল রিপ্রেজেনটিভ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওরা কি আমাদের আন্ডারে চাকরী করে? ক্লিনিকের যারা আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি কিন্তু মেডিকেল রিপ্রেজেনটিভ বাহিরের থেকে যদি তাদের কাজ করে তাহলে আমরা কিছু করতে পারিনা। তবে ভিতরে ঢুকলে আমরা তাদের নিষেধ করতে পারি। আমাদের তো এমন ব্যবস্থাপনা নেই যে ২৪ঘন্টা পাহারা দিবো? আমাদের অনেক প্রকার জনগণ ঘাটতি রয়েছে। তবুও আমি যখন রাউন্ডে বের হয় তখন মেডিকেল রিপ্রেজেনটিভরা পালিয়ে যায়। এছাড়াও স্থানীয় কিছু লোকজন আছে তারাও এখানে এসে একটু সুযোগ সুবিধা নেয়। পরিশেষে তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্যেশ্য করে বলেন, আপনি তো এই এলাকার লোক আপনি হাসপাতালের জন্য কি করেছেন বলে প্রশ্ন ছুড়ে মারেন!

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT