1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

আদালতের রায় ডিক্রী না মানায় ঝিকরগাছায় একটি পরিবার নির্যাতিত : প্রশাসনের সহযোগিতা চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে পল্লব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৮৩ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

আদালতের রায় ডিগ্রী না মানায় যশোরের ঝিকরগাছার একটি পরিবার ক্রমাগতই নির্যাতিত স্বিকার হচ্ছে বলে একধিক অভিযোগ তুলে প্রশাসনের সহযোগিতা চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে শহিদুল ইসলাম পল্লব (৩৯)। তিনি উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে সোহরাব হোসেন ছেলে। সে স্থানীয় ভাবে সঠিক বিচার না পেয়ে সঠিক বিচারের আশায় প্রশাসনের সহযোগিতা চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে। বুধবার সকালে যশোরের বিজ্ঞ আদলতের সামনে, জেলা প্রশাসকের সামনে ও এডিসি সামনে ‘আদালতের রায় ডিক্রী না মানায় এবং আমার পরিবারের উপর অমানবিক নির্যাতন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রশাসনের সাহায্য ও সহযোগিতা চাই’ শিরোনামে হাতে ডিজিটাল প্যানায় নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শহিদুল ইসলাম পল্লব নামের এক ব্যক্তির।
শহিদুল ইসলাম পল্লব সংবাদকর্মীদের নিকট জানান, ঝিকরগাছা উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে আমার পিতা (সোহরাব হোসেন) ও ফুফু (খায়রুন নাহার) এর মোট ৭.৮০একর জমি। উক্ত জমির বিষয় নিয়ে আমার পরিবারের প্রতি একটি স্বার্থান্বেষী মহল ক্রামগত ভাবে শারিরিক-মানুষিক নির্যাতন করে আসছে। সেই সাথে মানহানিকর কর্যক্রম পরিচালনা করে আমার পরিবারের উপর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ক্ষতি সাধন করছে। বিবাদী ৩নং শিমুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) মোঃ মাহবুবুর রহমানসহ তার সহযোগীরা বিভিন্ন সময়ে আমাদের স্বত্ত্ব দখলীয় জমির মধ্যে থাকা পুকুরে প্রায় ১০লাখ টাকার মাছ বিভিন্ন সময়ে ক্ষমতার বলে লুটপাট করে, পুকুর পাড়ে থাকা নারিকেল গাছ সহ অন্যান্য ফলের গাছ কর্তন, পুকুর পাড় ভাঙ্গা, পাটা, বাঁশ, নেট সরিয়ে বড় ধরণের ক্ষতি সাধন করছে। আমরা বিজ্ঞ আদালত থেকে রায় ডিক্রী প্রাপ্ত হই। কিন্তু তারা বিজ্ঞ আদালতের রায় ডিক্রী মানতে নারাজ। বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা মামলা চলমান থাকলেও তারা বিজ্ঞ আদালতকে অবমাননা করে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আমার পরিবারের উপর বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিচ্ছে এবং বড় ধরণের ক্ষতি করার পরিকল্পনা করছে। এই বিষয়ে স্থানীয় ভাবে আমার পরিবার অনেক বার মিমাংসার চেষ্টা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। যার করণে আমি সঠিক বিচার পাওয়ার স্বার্থে বিজ্ঞ আদলতে, জেলা প্রশাসক ও এডিসি স্যারের নিকট দাবি জানিয়েছি। এখন স্যারেরা যদি আমার কাগজপত্র দেখে সঠিক ভাবে বিচার করে তাহলে আমার পরিবারটি বাঁচবে। অন্যথায় আমাদের পরিবারটিকে পথে বসতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT