1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়।

ডুমুরিয়ায় ভান্ডারপাড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৫৪ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডরাপাড়া ইউনিয়নের ঘোনা তালতলা থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার(২ মার্চ) সকালে ওই এলাকার প্রতিভা মন্ডলের জমি থেকে উদ্ধার করা হয়। আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান বলেন, দীর্ঘদিন প্রতিভা মন্ডলের জায়গা পরিত্যাক্ত ছিল। বাড়ি করবেন বলে আজ সেখানে শ্রমিক নিয়োগ করেছিলেন তিনি। পিলারের জন্য দেড়ফুট মাটি কাটা হলে সেখান থেকে অস্ত্র ও গুলি দেখতে পায় একজন শ্রমিক। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি থানায় খবর দেয়। এরপর পুলিশ সেখান থেকে একনলা বন্দুকে একটি পাইপ, দো’নলা বন্দুকের একটি পাইপ, এসএমসি একটা, একনলা বন্দুকের গুলি ৬০ টা, পিস্তলের গুলি ১৮ টা, থ্রি নট থ্রি রাইফেলের গুলি দুইটা, এসএমসি’র গুলি ৪২ টা ও এসএমসি’র একটি ম্যাগজিন।
তিনি আরও বলেন, এ অস্ত্র ও গুলিগুলো অনেক আগের। এগুলোতে মরিচা ধরেছে। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোন বিষয় নেই। পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT