1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

শ্যামনগরে জেলা প্রশাসক হুমায়ুন কবিরের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৮ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত শুক্র ও শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বিভিন্ন প্রতিষ্ঠান,প্রকল্প পরিদর্শন করেন এবং উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

জানা যায়, শুক্রবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির শ্যামনগর উপজেলার জাহাজঘাটা প্রাচীন দুর্গ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলায় পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান। পর বংশীপুর ঐতিহাসিক শাহি মসজিদে জুম্মার নামাজ পড়েন। এ সময় তিনি মুসল্লীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের অনুরোধ করেন। পরে যশোরেশ^রী কালী মন্দির পরিদর্শন করেন । মন্দির পরিদর্শন শেষে আকাশলিনা ইকো ট্যুরিজম সেন্টারের রিভারভিউ ঘাট উদ্বোধন করেন। এর পর তিনি রমজাননগর ইউপির কালিঞ্চি গ্রামে মুন্ডা পাড়ায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ৩০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, তৈল, চিড়া,চিনি,নুডুলস প্রভূতি। মুন্ডা সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনাসভায় এলাকাবাসী জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করে এলাকার সুপেয় পানির সমস্যা, লবণাক্ততা, সাইকোন শেল্টার নির্মান ,রাস্তা সংস্কার সহ অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন।

শুক্রবার দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ।

শনিবার সকালে জেলা প্রশাসক পদ্মপুকুর ইউনিয়নের পাউবোর বেড়ী বাঁধ পরিদর্শন করেন। ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নদী ভাঙ্গনের কারণে ক্ষতিগ্রস্থ মসজিদ সরিয়ে পুণঃনির্মানের স্থান পরিদর্শন করেন। এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা করেন।

পর মুজিববর্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগ ভূমিহীন ও গৃহহীন মানুষের ঘর প্রদানের কার্যক্রমের অংশ হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের অর্থায়নে নির্মিত ঘর বাড়ী নদী গর্ভে বিলিন হওয়া চন্ডিপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের নিকট ঘরের চাবি হস্তান্তর ও উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, পদ্মপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাড,আতাউর রহমান প্রমুখ।

পরবর্তী শনিবার বিকালে জেলা প্রশাসক সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন । জানা যায়, কয়েকটি কর্মসূচিতে জেলা প্রশাসকের সফরসঙ্গি হিসাবে জেলা প্রশাসকের স্ত্রী, সন্তান ও উপজেলা নির্বাহী অফিসারের স্ত্রী সন্তান উপস্থিত ছিলেন।

ছবি- ১। শ্যামনগর চন্ডিপুর গ্রামে ভূমিহীন রফিকুল ইসলামের হাতে ঘরের চাবি হস্তান্তর করছেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

২। শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT