1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৩ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

ডুমুরিয়া কলেজ শহীদ মিনারে২১-২-২২ সোমবার সকাল ৮.৩০ মিনিটে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে নিসচা কেন্দ্রীয় কর্মসূচীর সাথে সঙ্গতি রেখে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দিবসটি পালন করা হয়। নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা কার্যালয় থেকে সকাল ৮.৩০ মিনিটে ব্যানার ,ফুল নিয়ে রেলি করে ডুমুরিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার (ভারপ্রাপ্ত), প্রফেসর মোঃ নুরুল ইসলাম খান, খান আনিসুজ্জামান, নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম, সহ সভাপতি শাহেদ শরীফ রায়হান, গাজী আবদুল আজিজ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, শোহাগ খান, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, দপ্তর সম্পাদক সবুজ কুমার দাস, প্রকাশনা সম্পাদক মোঃ সজিবুল ইসলাম, দূর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, কার্যকারী সদস্য সরদার বাদশা,মোঃ সোহেল গাজী,জিএম তহিদুল ইসলাম, মোঃ আব্দুর রহমান,নজরুল গোলদার,শ্যামল কুমার দাস, মুজাহিদুল ইসলাম সেতু,শীলা রানী,পুর্ণিমা, আব্দুল জলিল,তাজিমুল ইসলাম সোহেল সহ ইজিবাইক চালক, শ্রমিক শ্রমিক বৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় শহীদ দিবসের ভাবগাম্ভীর্য রক্ষা, ভাষা শহীদদের সঠিক নাম উচ্চারণ, শহীদ মিনারের মর্যাদা সমুন্নত রাখা,এছাড়া সড়কে দুর্ঘটনা এড়াতে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT