1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে কবি সুপদ বিশ্বাসের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক ‘সুপ্রীতি’ ও ৪টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৪ বার পঠিত

রনজি্ৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরা শ্যামনগরে কবি সুপদ বিশ্বাসের আন্তর্জাতিক মাতৃভাষা স্মারক ‘সুপ্রীতি’, এবং অনুপম আদর্শ, অনুশোচনা, অকোমান ও অনবদ্য যত পদ্য’ কাব্যগ্রন্থ সমূহের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় শ্যামনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তটিনী সাহিত্য সাংসদ এর আয়োজনে কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় ও চারণ কবি চারু চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এ মাতৃভাষার স্মারক ‘সুপ্রীতি’ ও কাব্যগ্রন্থ সমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু।

আরও উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, প্রফেসর এস এম হারুন-উর-রশীদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ইতিহাসবেত্তা কেরামত উল্যাহ, সাহিত্যিক মোঃ জাহিদুর রহমান, সাহিত্যিক মাহবুব বুলবুল প্রমুখ।

প্রসঙ্গত, চিলেকোঠা পাবলিশার্স থেকে এবারের বইমেলায় কবি সুপদ বিশ্বাসের মোট ১০ টি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। অমর একুশে বইমেলা- ২০২২ এ নব সাহিত্য প্রকাশনীর ১৩৬নং স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT