1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

মহান মুক্তিযুদ্ধের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার পাশে মৌলভীবাজার জেলা প্রশাসন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৭ বার পঠিত

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

জেলা প্রশাসক, মৌলভীবাজার এর সাপ্তাহিক গণশুনানিতে ১৯৭১ এর রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব শিকাদ্রী মাদ্রাজি (৬৯) তার শারীরিক সমস্যার কথা জানান। জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসানের ঐকান্তিক প্রচেষ্টায় তাঁর স্বেচ্ছাধীন তহবিল হতে এবং মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব শিকাদ্রী মাদ্রাজি জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কৃত্রিম পা (Prosthetic Leg) এর ব্যবস্থা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পেয়ে তিনি আজ জেলা প্রশাসক, মৌলভীবাজার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বীর মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন পালনে জেলা প্রশাসন, মৌলভীবাজার বদ্ধ পরিকর এবং এই উদ্যোগের অংশ হতে পেরে জেলা প্রশাসন, মৌলভীবাজার অত্যন্ত গর্বিত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT