1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কয়রায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৮ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, আওয়ামী লীগসহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায় থেকে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।
৭ ফেব্রুয়ারী, সোমবার বিকেলে কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান ভিশন-২০৪১ সফল করার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডঃ শেখ মোশাররফ হোসেনর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আ’লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাস্টার কফিল উদ্দিন, ফজর আলী, জিয়াদ আলী, খয়রুল আলম, নির্মল কুমার দাস, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু, রোকনুজ্জামান কাজল, হুমায়ুন কবির হিরো, আক্তারুল ইসলাম সৌরভ,
উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

প্রতিনিধি সভা শেষ একই স্থানে সকলের উপস্থিতিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অসচ্ছল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT