1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

হবিগঞ্জের বানিয়াচংয়ে অটোরিক্সার ধাক্কায় ঘরের পিলার ভেঙ্গে বৃদ্ধা নিহত!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৯০ বার পঠিত

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় ঘরের পিলার ভেঙ্গে সিরাজ চান বিবি নামে (১০৫) বৃদ্ধা নিহত হয়েছে।

শনিবার(২৯জানুয়ারি২২)ইং বিকাল ২.৪৫ মিনিটের সময় বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাদারিটুলা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজ চান বিবি ওই মহল্লার মৃত নেয়ামত উল্লাহর স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায় , রোদ পোহানোর জন্য নিহত বৃদ্ধা ঘরের বারান্দায় চেয়ারের মধ্যে বসা ছিলেন। এ সময় তার এক আত্নীয় ব্যাটারি চালিত অটোরিক্সা উঠানে রাখার সময় একপর্যায়ে অটোরিক্সাটি অসাবধানতাবশত ঘরের পিলারে গিয়ে ধাক্কা লাগে। ধাক্কার লাগার পরপরই ঘরের বারান্দায় পিলারটি ভেঙ্গে চেয়ারে বসে থাকা বৃদ্ধা সিরাজ চান বিবির উপরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই বৃদ্ধা সিরাজ চান বিবির মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বানিয়াচং থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ,ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়াসহ স্থানীয় লোক জন উপস্থিত হন প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা যায়
দুর্যোগ সহনীয় ঘরের আওতায় এই ঘরটি প্রায় ২ বছর পূর্বে নির্মাণ করে দেয়া হয়। নিহতের ঘটনা টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরান হোসেন। তিনি জানান খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাটানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT