1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

তানোরে ১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক জমি দখল করে ভুমিগ্রাসীর ধান রোপণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২০১ বার পঠিত

তানোর প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ছাঐড় গ্রামের ভুমিগ্রাসী চক্রের দৌরাত্ম্য জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, ছাঐড় গ্রামের মৃত গাইন উদ্দিনের পুত্র ফজলুর রহমান, মৃত ওকির পুত্র সিরাজুল ইসলাম ও মোহাম্মদ আলী পুর গ্রামের মৃত মুংলার পুত্র আহম্মদ আলী সিন্ডিকেট করে নিরহ কৃষকের জমি জবরদখল এবং বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে কাজ করে। এদিকে ২২ জানুয়ারী শনিবার দিবাগত রাতে ছাঐড় মাঠে নিরহ কৃষক ওয়াসিম আকরামের দেড় বিঘা জমি জবরদখল করে ধান রোপণ করেছে। অথচ ওই জমির উপরে আদালতের ১৪৪ ধারা বলবদ রয়েছে। স্থানীয়রা এসব ভুমিগ্রাসীদের গ্রেফতারের দাবিতে আইনপ্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাতে ফজলু, সিরাজুল ও আহম্মদ আলীর নেতৃত্বে একদল ভাড়াটিয়া জমি জবরদখল করে ধান রোপণ করেছে। এঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে জানতে চাইলে কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি, এবিষয়ে উভয় পক্ষের কাগজপত্র দেখে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে ওয়াসিম আকরাম বলেন, তারা দেশীয় অস্ত্রে সজ্জি হয়ে ও ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবরদখল করেছে। এবিষয়ে জানতে চাইলে ফজলু, সিরাজুল ও আহম্মদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জমি দখলের সঙ্গে তারা জড়িত নয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT