1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

২১ বছরেও এমপিওভূক্ত হতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছেন শিক্ষক মজাহারুল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৯৮ বার পঠিত

পেয়ার আলী :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এ.বি.
ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজাহারুল ইসলাম( বকুল) দীর্ঘ ২১ বছরেও এমপিওভূক্ত( সরকারি বেতনভূক্ত) হতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। এ নিয়ে
তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক একরামুল হকের
বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগসহ তাকে
এমপিওভূক্ত করার জন্য বিভিন্ন দপ্তরে লিখিত
আবেদন করেছেন।
অভিযোগে জানা যায়, মজাহারুল ইসলাম ৫ জুলাই ২০০০ খ্রি. তারিখে বিধিমোতাবেক নিয়োগ পেয়ে ১১ জুলাই ২০০০ খ্রি. তারিখে
এবি ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। ২০১৩ খ্রি.থেকে তিনি
তার এমপিওভূক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
মাধ্যমে আবেদন করতে থাকেন। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর ২০১৭ খ্রি. তিনি এমপিওভূক্তির জন্য তার প্রয়োজনীয় কাগজপত্র প্রধান শিক্ষকের নিকট জমা দেন। কিন্তু আজ অবধি তিনি এমপিওভূক্ত হননি। এজন্য তিনি প্রধান শিক্ষককে দায়ি করেন। প্রধান শিক্ষক তার পরে নিয়োগ পাওয়া একই ক্যাটাগরির অন্য শিক্ষককে এমপিওভূক্ত করেছেন মর্মেও তিনি অভিযোগে উল্লেখ করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক একরামুল হক অভিযোগ অস্বীকার করে বলেন,
” আসলে, তার( মজাহারুল ইসলামের) অনেক
সমস্যা আছে যা সমাধান করতে হবে। তার এমপিওভূক্তির বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও প্রধান শিক্ষক জানান।
এদিকে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি
আব্দুল গফফার বলেন, ” শিক্ষক মজাহারুল ইসলামের প্রতি আমার সহানুভূতি আছে এবং
তার এমপিওভূক্তিতে আমার কোনো আপত্তি
নাই। “।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT