1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

দেশ স্বাধীনের ৫১বছর ধরে বাদাম বিক্রি করে চলে গোলেনুর বেওয়ার সংসার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৭১ বার পঠিত

সারোয়ার হোসেন,তানোর :

বাংলাদেশ স্বাধীনের ২বছর পর থেকে গ্রামে গ্রামে বাদাম বিক্রির সাথে হরেক রকমের জিনিস পুটলিতে করে বিক্রি করে চলে গোলেনুর বেওয়ার সংসার। সেই সাথে স্বামী মারা যাওয়ার পর থেকে এই বাদাম ও হরেক রকমের জিনিস বিক্রি করে দিয়েছেন ২ ছেলে ও ৫ মেয়েকে বড় করে তাদের বিয়ে সাদী। গোলেনুর বেওয়ার বাড়ি তানোর পৌর এলাকার গোকুল গ্রামে। সে গোকুল গ্রামের মৃত আরশাদ আলীর স্ত্রী।

বর্তমানে গোলেনুর বেওয়ার বয়স ৭০ বছর। বয়স্ক ভাতা পেলেও তা দিয়ে সংসার চালানো ব্যাপক কষ্টকর হয় গোলেনুর বেওয়ার। তাই এই বয়সে এখনো সংসার চালাতে শীতের ভিতরে সকাল সকাল মাথায় বাদাম ও হরেক রকমের মালামাল নিয়ে বেরিয়ে পড়েছেন গ্রামে গ্রামে তিনি। গোলেনুর বেওয়ার সাথে কথা বলে জানা গেছে, গোলেনুর বেওয়ার স্বামী দেশ স্বাধীনের কিছুদিন পরেই ঘরে ২ছেলে ও ৫মেয়ে রেখে মারা যান। এতে করে চরম মানবেতর জীবনযাপন হয়ে পড়ে গোলেনুর বেওয়ার সংসার। মাথার উপরে ২ছেলে ও ৫মেয়ের বোঝা দিন দিন আরো বেড়ে করুন অবনতি হতে থাকে।

এতে করে ছেলে মেয়ের মুখে দুমুঠো খাবার তুলে দিতে বাধ্য হয়ে গ্রামে গ্রামে বাদাম ও হরেক রকমের মালামাল বিক্রি করতে নামতে হয় গোলেনুর বেওয়াকে। ফলে বাদাম ও হরেক রকমের জিনিস পুটলি করে বিক্রি করে কোন রকম সংসার চলে যায় গোলেনুর বেওয়ার। গোকুল গ্রামের বেশকিছু মানুষ জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে গোলেনুর বেওয়া অনেক কষ্ট করে পাড়ায় পাড়ায় বাদাম ও হরেক রকমের জিনিস বিক্রি করে সংসার চালিয়ে আসছে। বাদাম ও হরেক রকমের জিনিস বিক্রি করে তার ২ছেলে ও ৫ মেয়েকে বড় করে বিয়েসাদী দিয়েছেন তিনি। এই বয়সে এখনো তিনি পাড়ায় পাড়ায় বাদাম ও হরেক রকমের মালামাল বিক্রি করে সংসার চালিয়ে জীবনযাপন করে যাচ্ছে গোলেনুর বেওয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT