1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

আত্রাইয়ে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ২ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২১৯ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই, প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে চার কেজি চারশত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ইয়াচিন প্রামানিকের ছেলে শাহজাহান আলী প্রামানিক (৩৭) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে সাজদুল ইসলাম (৩৩)।

এ ব্যাপারে রাজশাহী র‌্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের কাম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাঃ রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চার কেজি চারশত গ্রাম গাঁজা, নগত অর্থ ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের নামে মাদক আইনে একটি মামলা দায়ের করে আত্রাই থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মাললা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT