1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বিশ্বনাথে টিকা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া ফারুক আহমদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২০৫ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪৩৮ জন শিক্ষার্থী করোনা টিকা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার ২০ জানুয়ারী সকাল ৮ টা থেকে বিভিন্ন প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ও হাজি মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জমায়েত হলে এ দুটি অস্হায়ী টিকা কেন্দ্রে দুটি বুথে শিক্ষার্থীদের ওই টিকা প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে টিকা কেন্দ্র পরিদর্শণ করেন ছাত্র ছাত্রীদের উদ্যোশ্যে শান্তনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, থানা পুলিশের সদস্যরা, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়াসহ প্রমুখ।

উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা আব্দুর রহমান মুসা বলেন এ পর্যন্ত উপজেলার প্রায় ১৫ হাজার শিক্ষার্থী করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন, আজ বৃহস্পতিবার এ দুটি কেন্দ্রে ৫৪৩৮ জন শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে রামসুন্দরে ৩৪৮৮ এবং মফিজ আলীতে ১৯৫০ জনকে টিকা দেওয়া হয়েছে।
আগামী শনিবার ২২ জানুয়ারী ওই দুটি কেন্দ্রে অবশিষ্ট শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT