1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য আনোয়ারায়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২১০ বার পঠিত

শেখ আবদুল্লাহ
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রাম আনোয়ারা বৈরাগ আমানউল্লাহ পাড়া রাস্তার মাথা আল রহমান বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী হচ্ছে নানা বেকারি পণ্য। এসব বেকারির তৈরি নিন্মমানের বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে একদিকে প্রতারিত হচ্ছে গ্রাহক অপরদিকে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছেন বেকারি মালিক। আল রহমান বেকারির এসব অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সংবাদ করতে গেলে স্থানীয় কয়েকজন বেকারি থেকে অবৈধ মাসিক মাসোয়ারা নেওয়া ব্যক্তিরা ভয়ভীতি দেখায়। সরেজমিন ঘুরে দেখাযায়, আমানউল্লাহ পাড়া রাস্তার মাথার উত্তর পাশে ঘর ভাড়া নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠেছে আল রহমান বেকারি। তাদের নেই কোন ট্রেড লাইসেন্স ও বিএসটিআই’র অনুমোদন। অস্বাস্থ্যকর, নোংরা ও সেঁতসেঁতে পরিবেশে নিন্মমানের বিভিন্ন ধরনের বিস্কুট, জন্মদিনের কেক, লাড্ডু , বাটারবন, চানাচুরসহ শিশু খাদ্য ও বেকারি পণ্য তৈরি হচ্ছে। আর অল্প বেতনে শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। বেকারি শ্রমিকরা খালি গায়ে একহাতে সিগারেট অন্য ময়লা হাত দিয়ে কাজ করছে এমনকি পায়ে মাড়িয়ে কাজ করতে ও দেখা গেছে। খোলাভাবে তেলভর্তি ড্রামে মাছি ও তেলেপোকা দেখা যাচ্ছে। এ পরিবেশের তৈরি খাদ্য খেয়ে আশেপাশের লোকজন ডায়রিয়াসহ নানাভাবে অসুস্থ হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই বেকারির উৎপাদনকৃত নিন্মমানের পণ্য গায়ে উৎপাদনের এবং মেয়াদশেষের কোন ধরণের তারিখ লিখা থাকে না। স্থানীয় বৈরাগ গ্রামের মুহাম্মদ আরাফাত হোসেন জানান, আমার ভাইয়ের ছেলেকে এই বেকারি একটি বন খাওয়ানোর পর এস্ট্রং ডায়রিয়া হয়ে এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছে এবং তার প্রমাণসহ আমি সংরক্ষণ করে রেখেছি। এই নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের বেকারির বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এই খানে একটি বেকারি আছে এতদিন তাহা আমার জানা ছিল না,শীঘ্রই এব্যাপারে অভিযান পরিচালনা করে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT