1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ফুলকুমারির পাশে মারিশ্যা জোন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২২৫ বার পঠিত

মোঃমহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের মাননীয় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি, আর্টিলারী।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গত ১৮ মার্চ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচন শেষে নির্বাচন সরঞ্জামসহ সাজেক থেকে ফেরার পথে ৯ কিলোমিটার নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৮ জন নির্বাচনী কর্মকর্তা নিহত ও ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত হয়েছিলো। আহতদের অনেকেই কষ্ট আর যন্ত্রণা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তাদেরই একজন বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফুলকুমারি চাকমা ব্রাশ ফায়ারের গুলিতে সেদিন ফুলকুমারির মেরুদণ্ড দুইভাগ হয়ে গিয়েছিলো সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়, সেখানে দীর্ঘদিন চিকিৎসা নেন। উন্নত চিকিৎসার মাধ্যমে অনেকেই কিছুটা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরতে পারলেও সুস্থ হয়ে উঠতে পারেনি ফুলকুমারি চাকমা।

সামান্য কিছু অর্থ সহায়তা দিয়ে দায় সাড়িয়েছে নির্বাচন কমিশন,অনেক আশার বাণী শুনিয়ে কথা রাখেনি কেউ। তাই টাকার অভাবে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ফুলকুমারি চাকমা, হুইল চেয়ার এবং বিছানাই এখন এক মাত্র সম্বল, সিএমএইচ থেকে দেয়া তার হুইল চেয়ারটি পুরাতন হয়ে নষ্ট হওয়ার পথে।

খবর পেয়ে তাৎক্ষণিক একটি আধুনিক মানের হুইল চেয়ার এবং বিভিন্ন রকম ফলমুল নিয়ে তার শারিরীক অবস্থার খোঁজ নেওয়ার জন্য ফুলকুমারির বাড়িতে হাজির হন ২৭ বিজিবি মারিশ্যা জোনের কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভূইয়া পিএসসি আর্টিলারী।

মারিশ্যা জোন কমান্ডারকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন ফুলকুমারি চাকমা ও তার স্বামী হেমন্ত চাকমা, ফুলকুমারি চাকমা বলেন, আমি এখনো একটি প্রশ্নের উত্তর খুজি সেদিন কি অপরাধ ছিলো নিহত ও আহত ব্যাক্তিদের কি অপরাধ ছিলো যে এভাবে গুলি করে ৮ জন নিরীহ নিরঅপরাদ মানুষকে হত্যা করা হলো ৩৩ জন সাধারণ মানুষকে গুলিতে আহত হতে হয়েছিলো।

ফুলকুমারি চাকমার সাথে সাক্ষাৎ শেষে জোন কমান্ডার লেঃ কর্ণল মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া, ফুলকুমারি চাকমাকে পুনরায় ঢাকা সিএমএইচে নিয়ে পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন। কারণ দীর্ঘদিন চিকিৎসকের পরামর্শ ও পর্যবেক্ষনের বাহিরে থাকায় তার কষ্ট ও যন্ত্রণা অনেকটা বেড়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT