1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ডুমুরিয়ায় এসিল্যান্ড মোঃ মামুনুর রশীদ র যোগদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৫১ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি ।

ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মো: মামুনুর রশীদ যোগদান করেছেন। গতকাল রোববার (১৬জানুয়ারী) তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
এর আগে তিনি ঢাকাস্হ ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারি পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারি পরিচালক হিসেবে কর্মরত মোঃ মামুনুর রশিদ কে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারি কমিশনার (ভূমি)হিসেবে পদায়নের জন্যে বদলী করা হয়।
ভূমি মন্ত্রানালয়ের মাঠ প্রশাসন অধিশাখা-২ এর কার্যালয়ের সিনিয়র সহকারি সচিব শাকিলা রহমান স্বাক্ষরিত গত ২৮ ডিসেম্বর তারিখের এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়।
এর আগে জনপ্রশাসন মন্ত্রানালয়ের এক বদলী আদেশে ডুমুরিয়ার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) হিসেবে কর্মরত মনিরুজ্জামানকে বরিশাল জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হলে গত ২৫ নভেম্বর তাঁর বিদায় জনিত কারণে পদটি শুণ্য হয়।
সদ্য যোগদানকারী এসিল্যান্ড মোঃ মামুনুর রশীদ তার স্হলাভিষিক্ত হলেন।
রোববার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়ীত্বে থাকা মোঃ আবদুল ওয়াদুদ এর কাছ থেকে দায়ীত্ব বুঝে নিয়ে নিজ কর্মস্হলে দায়ীত্ব পালন করছেন বলে জানা গেছে।
নব নিযুক্ত এসিল্যান্ড মোঃ মামুনুর রশীদ ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর জন্মস্হান সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কলিমাখালী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা গ্রহনকারী মোঃ মামুনুর রশীদ ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জনক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT