1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আমতলীর ২৪ হাজার শিক্ষার্থী পেল ফাইজারের টিকা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩৫৪ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মহামারি করোনা বিস্তার রোধে বরগুনার আমতলী উপজেলায় প্রথম ধাপে ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যায়নরত ১২ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ২৪ হাজার ৬১৬ জন শিক্ষার্থী পাচ্ছে ফাইজারের টিকা। জন্ম- নিবন্ধনের সনদের মাধ্যমে শিক্ষার্থীরা এই টিকার জন্য নিবন্ধন করে টিকা গ্রহণ করছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা বিস্তার রোধে সরকার সকলকে টিকার আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে ১২ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র- ছাত্রীরা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন।

টিকা গ্রহণ শেষে আমতলী সরকারী একে হাই স্কুলের শিক্ষার্থী মোঃ সাখওয়াত হোসেন সংগ্রাম জানায়, আমরা ফাইজারের টিকা পেয়ে অনেক খুশি। প্রথম দিকে ব্যথা লাগবে ভেবে ভয় পেয়েছিলাম, কিন্তু কখন যে টিকা দিয়ে দিয়েছে বুঝতেই পারিনি। টিকা নিতে পেরে আমার অনেক ভালো লাগছে।

দশম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে করোনা ভ্যাকসিনের আওতায় এনেছেন এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। টিকা পেয়ে আমরা অনেক খুশি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন মিলন মুঠোফোনে বলেন, বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী টিকা প্রদানের ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত উপজেলার ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ হাজার ৬১৬ জন শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ মুঠোফোনে বলেন, উপজেলার স্কুল ও কলেজের ১২ থেকে ১৭ বছরের সব শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এই টিকা দেওয়ার যাবতীয় কার্যক্রম পরিচালনা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। আমরা শুধু টিকা সংরক্ষণ ও প্রয়োগের কাজটি করছি। তিনি আরও বলেন, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং টিকা সংরক্ষণের মতো কোনো ফ্রিজ না থাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিতে হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT