1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

লালমনিরহাটে নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থীবৃন্দের সাংবাদিক সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৩৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থীবৃন্দ মোঃ আব্দুস সাত্তার ও মোঃ মহির উদ্দিন গত ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কারচুপি, প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভোট চলাকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্যের কেন্দ্রে কেন্দ্রে উপস্থিতির মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এর প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার ও পুনরায় নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুস সাত্তার ও মোঃ মহির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আব্দুস সাত্তার ও মোঃ মহির উদ্দিন বলেন, আমরা গত ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী ও স্বতন্ত্র প্রার্থী। আপনারা জানেন গত ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণায় কারচুপি, প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভোট চলাকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্যের কেন্দ্রে কেন্দ্রে উপস্থিতির মাধ্যমে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে এবং নির্বাচনকে প্রভাবিত করে। নির্বাচনের দিন ভেলাগুড়ি ইউনিয়নের চেতনার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা না করে ঐ কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দিয়ে সম্পূর্ণ আইন পরিপন্থিভাবে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় সাধারণ ভোটারদের সাথে পোলিং এজেন্টসহ স্থানীয়রা এ অনৈতিক কাজে বাঁধা দিলে প্রশাসনের পক্ষ থেকে রাবার বুলেট, টিয়ার সেলসহ লাঠিচার্জ করলে কমপক্ষে ১৫জন গুরুত্বর আহত হয়। একইভাবে অন্যান্য কেন্দ্রগুলোতেও স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৬ তারিখের ঐ ভোট কারচুপির মাধ্যমে ভোটারদের ভোটাধিকার হরণ করেন। ঐ ইউনিয়নের ৯২নং কেন্দ্র দক্ষিণ জাওরানী মোহনপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা স্বাক্ষরিত ফলাফলের তালিকায় উল্লেখ করা হয়েছে ঐ কেন্দ্রে মোট ভোটারের উপস্থিতি ছিল ২০৪০জন অথচ প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ কর্তৃক প্রাপ্ত বৈধভোট সংখ্যা দেখানো হয়েছে ২৫০৫ভোট, এখানেই ভেলাগুড়ি ইউনিয়নের ভোটের কারচুপি স্পষ্ট। আমরা ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর নানা অনিয়ম, ফলাফল কারচুপিসহ নানা অভিযোগ রিটার্নিং কর্মকর্তা বরাবর করে যার অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক লালমনিরহাট, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের নিকট প্রেরণ করেও কোনো প্রকার সহযোগিতা পাইনি। গত ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখে অনুষ্ঠিত হওয়া হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ পুনরায় দাবী জানাচ্ছি ও প্রার্থী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT