1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২০৯ বার পঠিত

মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র সহ গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারী) দুপুরে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের উদ‌্যোগে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয় হলরুমে বিতরণ করা হয়। মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখা বুলবুল আহমেদের সভাপতিত্ব বক্তব‌্য দেন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইউছুপ জালাল। তিনি জানান, আমাদের লক্ষ সমূহ হইল সারাদেশের প্রত‌্যন্ত অঞ্চলের গরীব দুঃখী মানুষদের পাশে দাড়ানো, তাই আমাদের সংগঠনের সদস্যরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা মানবতার কল্যাণে কাজ করতে চাই। সেই চিন্তা চেতনায় আমরা এগিয়ে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন মনিরুল জক বাবু, চেয়ারম‌্যান ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ, অধ্যক্ষ মোস্তফা কামাল মিলন রুহিয়া টেকনিক্যাল বিজনেসম্যান এন্ড বিএম কলেজ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো ফয়সাল, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আক্তার হোসেন মোল্লা, শফিকুল ইসলাম শফি (প্রভাষক) গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের ঠাকুরগাঁও জেলার শাখার সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT