1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সোনাগাজীর বগাদানায় ডোবা থেকে ইমামের লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৯২ বার পঠিত

ইউসুফ মুন্সী,স্টাফ রিপোর্টারঃ

ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের আউরারখিল এলাকায় ডোবা থেকে হাফেজ মো. শাহরাজ (২২) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহরাজ নোয়াখালীর হাতিয়া উপজেলার খিরুদিয়ার সেলিম উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৪ জানুয়ারী) মুসল্লিরা সকাল সাড়ে ৫টার দিকে ফজর নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় মসজিদের পাশের ডোবার পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তিনি ২০২১ সালের আগস্ট মাস থেকে আওড়ারখীল পাঞ্জেগানা মসজিদে ইমামতি ও বাগীশপুর কাঞ্জুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, লাশের পাশে টিউবওয়েলর উপর জুতা, বালতি, গামছা এবং পাশের রশিতে লুঙ্গি ও মাটিতে জগ পড়ে ছিলো।

নিহতের এক চাচা জানায়- মৃত ব্যক্তি মৃগীরোগে আক্রান্ত ছিল। বাহ্যিক ভাবে লাশের গায়ে আঘাতের কোনও চিহ্ন পরিলক্ষিত হয়নি।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT